শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

প্রবাসী বাবার আনন্দ মুহূর্তেই বিষাদে, একমাত্র সন্তানের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রবাসী বাবার আনন্দ মুহূর্তেই বিষাদে, একমাত্র সন্তানের মৃত্যু
প্রবাসী বাবার আনন্দ মুহূর্তেই বিষাদে, একমাত্র সন্তানের মৃত্যু

চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে ছালমান মাল (২) নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের লামচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছালমান মাল প্রবাসী নূরনবী মাল ও হাসি বেগম দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, ছালমান মায়ের গর্ভে থাকাকালীন জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান তার বাবা নূরনবী মাল। এরপর দুই বছর কেটে গেলেও ছেলেকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি তার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (২৬ জুলাই) দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু দেশে ফেরার মাত্র একদিন আগে পুকুরে ডুবে প্রাণ হারায় একমাত্র সন্তান।

পরিবার জানায়, শনিবার সকালে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ছালমান। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

সন্তানপ্রবাসীর মৃত্যু

শেয়ার করুন: