নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও কমিটি গঠন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মুর্শিদ কামালকে সভাপতি ও শরিফুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে রামখানা ইউনিয়ন শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুর্শিদ কামাল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, আব্দুল মতিন ও শরিফুল আলম মিঠুসহ অন্যরা।
সমাবেশে শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মুর্শিদ কামালকে সভাপতি ও শরিফুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রামখানা ইউনিয়ন শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ভোরের আকাশ/সু.পা