শিরোনাম
মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলমোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদল

শ্রীপুরে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের  সন্ত্রাস,  নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলা ও৷  অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ও মাওনা চৌরাস্তায়  বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। 
সোমবার বিকালে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যেগে   এ বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে মিছিলটি তেলিহাটি থেকে শুরু হয়ে জৈনাবাজার এলাকায় গিয়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক নূরুল আমীনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, এসএম মাহফুল হাসান হান্নান, এড জাফর প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে ডা বাচ্চু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পত্যার্পণকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠেছে।তার দুসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।শতশত মানুষ হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে।এ দেশের মানুষ বাংলার পবিত্র মাটিতে শেখ হাসিনা কে কোন জায়গা করে দিবে না।এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আরও পড়ুন

টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

এদিকে সোমবার বিকালে পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে মাওনা চৌরাস্তায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: