শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। 

মামলায় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। 

এর আগে মামলা না নেওয়ার অভিযোগে সন্ধ্যা ৭টার দিকে সদর থানার সামনে অবস্থান নেয় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীরা। পরে ৭ ঘণ্টা পর রাত মামলা এজাহারভুক্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে সার্ভার ডাউন সমস্যার কথা জানানো হয়। 

এদিকে মামলা দায়ের হওয়ার পর ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ শুরু করে। থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতৃবৃন্দ। 

এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে গেলে পুলিশ পাহাড়ায় রাত ১০টার দিকে পাটওয়ারীদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়।

এর আগে শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন নেতাকর্মী।

মামলায় আসামী করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনকে।

‎‎এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ‎এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।

‎‎হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

‎‎মামলায় আরও বলা হয়, পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।

‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন

ঝিনাইদহে যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

এছাড়া এনসিপির নেতাকর্মীরা নিরাপদে ঝিনাইদহ ত্যাগ করেছেন বলেও জানান তিনি। 

ভোরের আকাশ/ র.ই

 

মামলাহাসিবুর রহমান

শেয়ার করুন: