নড়াগাতীতে হত্যা মামলার আসামি চুন্নু শেখ গ্রেপ্তার

নড়াইলের নড়াগাতী থানার একটি হত্যা মামলার ১ নম্বর আসামি চুন্নু শেখ (৫০)-কে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) রাত দুইটায় নড়াগাতী থানার চাপাইল ব্রিজএলাকা থেকে, এসআই তারেকের নেতৃত্বে সঙ্গীয় এএসআই নজরুল ইসলাম ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত চুন্নু শেখ ৯ নং বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসর শেখের ছেলে। তিনি নড়াগাতী থানার মামলা নম্বর-০৪, জিআর-৭৩/২৫, তারিখ ২৬/১১/২০২৫, পেনাল কোড ১৮৬০-এর ৩০২/১১৪/৩৪ ধারার হত্যা মামলার ১ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আসামি চুন্নু শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াগাতী থানা পুলিশের এ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।
ভোরের আকাশ/সু.পা