শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি'র সভাপতির পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতির পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় নেতাকর্মিরা। বুধবার (১৯ নভেম্বর) সন্ধায় স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা বিএনপি'র উদ্যোগে বিশাল এই গণসংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্য বিএনপি'র সহসভাপতি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত  আইন উপদেষ্ঠা, দিনাজপুর- ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।

এ সময় উপজেলা বিএনপি'র জ্যেষ্ঠ সহসভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা মো. নবিউল  ইসলামের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ অলম লিটন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মাহবুব আলম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মুখলিছুর রহমান নবাবসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছালে তাকে বরণ করতে হাজার হাজার নেতা-কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর এক বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা দিয়ে তাকে ফুলবাড়ীতে নিয়ে আসা হয়।

ফুলবাড়ী পৌর শহরের উর্বসী মোড়ে এক উন্মুক্ত মঞ্চে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নেতা-কর্মীরা জানান, অধ্যক্ষ খুরশিদ আলম মতি ফুলবাড়ী উপজেলা বিএনপি'র অভিভাবক, তাকে পদচ্যুত করায় নেতা-কর্মীরা অভিভাবকহীন হয়ে পড়েছিল। দীর্ঘদিন পর পদ ফিরে পাওয়ায় সেই অভিভাবককে ফিরে পেয়েছে তারা।

এদিকে নেতা-কর্মীদের পাশাপাশি এ সময় বিভিন্ন শ্রেনি-পেশার মানুষসহ সাধারণ মানুষেরও ঢল নামে সেখানে। তারা বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি শুধু বিএনপি'র নেতা নয়, এ অঞ্চলের সাধারন মানুষেরও অভিভাবক। এতোদিন তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল। এখন সেই অভিভাবককে ফিরে পেয়ে তারা আনন্দিত। দীর্ঘ পাঁচ বছর পর সভাপতির পদ ফিরে পাওয়ায় বুধবার তিনি বাড়ি ফিরলে তাঁকে বরণ করতে নেতা-কর্মীদের ঢল নামে।

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতির পদে বহাল করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২১ সালের ৭ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। কিন্তু তিন দিনের মাথায় সভাপতির পদ স্থগিত করে তাঁকে সাধারণ সদস্যপদ দেয়া হয়। ২০২২ সালের নভেম্বরে দিনাজপুর জেলা বিএনপি'র সম্মেলনে তাকে জেলা বিএনপি'র উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

ভোরের আকাশ/জাআ

গণসংবর্ধনাদিনাজপুর

শেয়ার করুন: