শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

চট্টগ্রামে মদের দোকানে আগুন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে ।  

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে সংস্থাটির ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটেল সৈকতের সামনে বারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিন মদের বারটি লুটপাট করেছিল দুর্বৃত্তরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর বারটি সংস্কার করে পুনরায় চালু করা হয়।

ভোরের আকাশ/মো.আ.

মদআগুনচট্টগ্রাম

শেয়ার করুন: