শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে অয়ন ঢালি নামের ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অয়ন হলেন তালপুকুরিয়া গ্রামের নারায়ন ঢালি ও সীমা ঢালীর একমাত্র সন্তান। পরিবারের একমাত্র সন্তান নিহত হওয়ায় আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাগেছে, দুপুর ২টার দিকে অয়ন দাদির সঙ্গে নিজেদের পুকুরের পাশে থাকা পোল্ট্রি মুরগির ফার্মে যায়। এসময় দাদি মুরগির খাবার দিচ্ছিলেন। কিছু সময় পর অয়নকে দেখতে না পেয়ে বাড়ির লোকরা তাকে খুঁজতে শুরু করেন। আশেপাশে কোথাও না পেয়ে ফার্মের নিচে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় অয়নকে উদ্ধার করা হয়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, “হাসপাতাল থেকে ফোনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

 

ভোরের আকাশ/হ.র

পানিতে ডুবেশিশুর মৃত্যু

শেয়ার করুন: