শিরোনাম
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

কুয়েটে ‘বই উৎসব-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শিক্ষার্থীদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ ও বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১০ দিনব্যাপী আয়োজিত ‘বই উৎসব-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হলসমূহের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তাশক্তিকে শাণিত করে এবং সৃজনশীল মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই জ্ঞানচর্চাকে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও ইতিহাসবিষয়ক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে বই পড়ার চর্চা আরও বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং একটি জ্ঞানভিত্তিক ও মননশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আরও পড়ুন

৩০০ বছরের ঐতিহ্য লাল তেঁতুলগাছ সংরক্ষণের দাবি স্থানীয়দের

গত ১ নভেম্বর শুরু হওয়া এ বই উৎসবের সমাপনী দিনে বইপ্রেমী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ১০ দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এছাড়া উৎসব আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তরের উপ-পরিচালক রাজন কুমার রাহা ও মাহমুদুল আলম এবং সহকারী পরিচালক মীর আঞ্জিরিন তাজ্বরীন ও মুহাইমিনুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: