শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

নবাবগঞ্জে নিষিদ্ধ আ-লীগ ও যুবলীগের দুই জন আটক

ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই জনকে পুলিশ আটক করেছেন।

গত সোমবার দুপুর ২ টায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন আটকের বিষয়ে নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার ২২ শে নভেম্বর দিবাগত রাত্রীতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃতঃ আব্দুল করিমের পুত্র সলিমুল্লাহ (৫০) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের পুত্র হাদিউজ্জামান ওরফে বাবু (৩৮)।

আরও পড়ুন

একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন

গ্রেফতারকৃত সলিমুল্লাহ নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এর উপজেলা শাখার সদস্য। গোপালগঞ্জ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরদিকে হাদিউজ্জামান ওরফে বাবু গোপালগঞ্জ ইউনিয়নের যুবলীগের ০৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ০৯ আগস্ট গভীর রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশের হাট পাঁকা রাস্তা সড়কে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সমবেত হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চালাচ্ছিল। এই সব ঘটনায় নবাবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তারা মামলায় পলাতক আসামী সলিমুল্লাহ ও হাদিউজ্জামানকে গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। নবাবগঞ্জ থানার সদ্য যোগদান কারী সুযোগ্য অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে গত সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, এলাকায় সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা, শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ ও মাদক নির্মূল কল্পে পুলিশ দিনরাত কাজ করছে। যারা এ সব কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাওকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: