শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে থাকা নিষেধ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সূর্যাস্তের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান ও আড্ডা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সব কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো সূর্যাস্তের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্বাক্ষরিত এক নির্দেশনায় উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা পরিচালনা কমিটি এবং প্রাইভেট ও কোচিং সেন্টার পরিচালকদের এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শিক্ষা ও আইসিটি শাখার ৩০/০৮/২০২৬ তারিখের ২২ নম্বর স্মারকের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষার্থী সূর্যাস্তের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও আড্ডায় সময় কাটাচ্ছে। এতে পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি শিক্ষার্থীদের কিশোর গ্যাং, মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনায় কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দ্রুত শিক্ষক-অভিভাবক সভার আয়োজন করে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানের বিষয়ে অভিভাবকদের সচেতন করা।

এ ছাড়া নেছারাবাদে পরিচালিত সব কোচিং সেন্টার ও প্রাইভেট শিক্ষকদের সূর্যাস্তের আগেই সব ক্লাস ও ব্যাচ শেষ করতে বলা হয়েছে। সূর্যাস্তের পর কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের নিয়ে কোচিং বা প্রাইভেট ক্লাস পরিচালনা করা যাবে না।

নিয়মিত ক্লাস ও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যাতে অযথা সময়ক্ষেপণ না করে সরাসরি বাড়িতে ফিরে যায়, তা নিশ্চিত করতেও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন হাট-বাজার, পার্ক, ঘাট ও দোকানে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা প্রতিরোধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে নিয়মিত মনিটরিং করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-এর সমাপনী অনুষ্ঠান

পাশাপাশি শিক্ষার্থীদের কিশোর গ্যাং, মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নৈতিক শিক্ষামূলক পাঠদান ও সচেতনতামূলক আলোচনা সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত জানান, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও তাদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

পিরোজপুর

শেয়ার করুন: