শিরোনাম
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহতনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জে ৫৩০ ফেনসিডিল রাখার দায়ে ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক আবু খান শাহীন কনক এরায় প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পিপি আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাকাকা পুরাতন পাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ট্রাক চালক রাসেল মিয়া ও একই গ্রামের সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন।

আরও পড়ুন

পীরগঞ্জে পাচারের সময় সার জব্দ: কৃষকের মাঝে সরকারি দামে বিক্রি

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০১৩ সালের ২৭ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এসময় যশোহর থেকে ঢাকাগামী একটি ট্রাকের তল্লাশি করার সময় ৫৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 

পরে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় মাদক ক্রয় বিক্রয়ের সাথে তারা জড়িত। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এমামলার রায় ঘোষণা করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: