শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুলাউড়া সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশী যুবক নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে সুকিরাম (২৫) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের দশটেকি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সুকিরাম মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে। খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। সুকিরামসহ স্থানীয় এলাকার কয়েকজন প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মুরইছড়া সীমান্তের ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি এলাকায় গরু চরাচ্ছিলেন। একপর্যায়ে সুকিরাম গরু আনতে গেলে ভারতের ১৯৯ হিরাছড়া বিএসএফ ক্যাম্পের অভ্যন্তরে ঢুকে পড়ে। একপর্যায়ে বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠে গুলি লাগলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সুকিরামের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শারমিন ফারহানা জেরিন তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, সুকিরামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের পিঠে গুলির চিহ্ন রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গুলিবিদ্ধ হয়ে সুকিরাম মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবিষয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, ঘটনাটি তারা শুনেছেন। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক সুকিরাম মারা যেতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

কুলাউড়াবিএসএফনিহত

শেয়ার করুন: