আড়াইহাজারে বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আদালতে পাঠানো আসামিরা হলেন মো. আরিফ (২০), ওয়াজ করুনী আরিফ (৩২), হোসেন আলী ওরফে হোসেন (২৩), হৃদয় মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম, হাবিব (৩১) ও লোকনাথ সরকার (৪৬)।
গ্রেপ্তার আরিফের বাবার নাম কালাম মিয়া। তাঁর বাড়ি আড়াইহাজারের জোকারদিয়া গ্রামে। ওয়াজ করুনী আরিফের বাবার নাম মৃত পণ্ডিত মিয়া ও মায়ের নাম ফাতেমা বেগম। তাঁর বাড়ি দলদী ভূঁইয়াবাড়ী গ্রামে। হোসেন আলীর বাবার নাম মৃত আব্দুল মান্নান ও মায়ের নাম আমেলা বেগম। তাঁর বাড়ি জালাকান্দি পূর্বপাড়া গ্রামে।
হৃদয় মিয়ার বাবার নাম আনোয়ার হোসেন ও মায়ের নাম হালিমা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার মাধবদী থানার কান্দাইল গ্রাম। তিনি আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় তাঁর নানা মোশাররফ হোসেনের বাড়িতে থাকতেন। সাইফুল ইসলামের বাবার নাম নুরুল ইসলাম ও মায়ের নাম আলো। তাঁর বাড়ি কুমারপাড়া গ্রামে। হাবিবের বাবার নাম মকবুল হোসেন পাগলা। তাঁর বাড়ি বালিয়াপাড়া গ্রামে। লোকনাথ সরকারের বাবার নাম সুকেন্দ্র সরকার। তাঁর স্থায়ী বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মানিকপুর উলুকান্দী গ্রামে। তিনি আড়াইহাজারের ঝাউপাড়া এলাকার কালিরহাট গ্রামে থাকতেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ঘটনা ও বিভিন্ন আইনে মামলা রয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ