শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

শেরপুর মহাসড়কে অবৈধ দখল ও উল্টো পথে চলাচলে বাড়ছে ঝুঁকি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বগুড়ার শেরপুরে মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে দোকানপাট বসানো, যত্রতত্র যানবাহন পার্কিং, উল্টো পথে চলাচল ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কলেজ রোডের উভয় পাশে, উপজেলা পরিষদের সামনে, বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচে, করতোয়া গেটলক স্ট্যান্ডের আশপাশে, ফলপট্টি, নন্দীগ্রাম রোডের মাথা, হাসপাতাল রোডের প্রবেশমুখ, ধুনট মোড় ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নানা ধরনের অনিয়ম রয়েছে।

এসব স্থানের মধ্যে ফলপট্টি ও এর বিপরীত পাশে নন্দীগ্রাম রোডের মাথায় পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। সেখানে মহাসড়কের জায়গা দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানো হয়েছে। পাশাপাশি একাধিক সারিতে অটোরিকশাসহ অন্যান্য যানবাহন পার্ক করে যাত্রী ওঠানামা করানো হয়। অনেক যানবাহন উল্টো পথে চলাচল করায় স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হচ্ছে।

এ ছাড়া পাশে ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে অনেক পথচারী মহাসড়কের রোড ডিভাইডারের ওপর দিয়ে পারাপার হচ্ছেন। একই সময়ে ওই সড়ক দিয়ে দ্রুতগতিতে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ দূরপাল্লার যানবাহন চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।

অন্যদিকে, ধুনট মোড়ে প্রতিদিনের যানজট এখন অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সেখানে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও অনেক চালককে ট্রাফিক আইন অমান্য করে চলাচল করতে দেখা যায়। ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

নিয়মিত এ সড়ক দিয়ে চলাচলকারী উত্তম সরকার বলেন, “শহরের কয়েকটি স্ট্যান্ডে বিভিন্ন ধরনের যানবাহন পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করে। আবার অনেক গাড়ি উল্টো পথে বেপরোয়া গতিতে চলাচল করে। একই সড়কে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের মতো বড় যানবাহন দ্রুতগতিতে চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”

আরও পড়ুন

পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

তৌহিদ উদ্দীন বলেন, “এই সমস্যা শেরপুরবাসীর জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কের ওপর দোকান ও পার্কিং থাকায় অনেক সময় চলন্ত বড় গাড়ির সামনে চলে যেতে বাধ্য হই। এর ফলে দুর্ঘটনায় পতিত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। তাই আগে থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আইয়ুব আলী বলেন, “মাঝে মাঝে গাড়ির চালকেরা নাশতা করা বা ব্যক্তিগত প্রয়োজনে মহাসড়কের ওপর গাড়ি রেখে দেন। হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব গাড়ি সরিয়ে দেয়। অভিযান চলাকালে অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন অন্যত্র সরে যায়। তবে পরে আবার অনেকেই আগের জায়গায় ফিরে আসেন। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: