শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এদের সবার বাড়ি শহরের বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর (১৯), পিতা-আল আমিন, অনিক (২৪) পিতা-আনিছ; উভয়ের বাড়ি- মুন্সেফপাড়া। রুবেল (২৫) পৈরতলা, পিতা- মোঃ হাছু মিয়া, হৃদয় (২৫), মধ্যপাড়া, পিতা-দুলাল মিয়া, মোঃ রাজু (২৫), ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড, পিতা-মৃত আবু ছালেক, জসিম মিয়া (২৫), মুন্সেফপাড়া, পিতা- মোঃ অহিদ মিয়া, সাগর প্রকাশ বুলেট (২৪), কাজীপাড়া, পিতা-মৃত রহমত, সাব্বির (৩৩) মধ্যপাড়া, পিতা- সিরাজুল ইসলাম।

এর আগে, বুধবার মাগরিব নামাযের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে রাজু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। ঘটনার পর পরই পুলিশ প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপর হয়। পুলিশ প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের সনাক্তপূর্বক সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তাররকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়াআটক

শেয়ার করুন: