শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ওসি-ইউএনওকে প্রকাশ্যে হুমকি দিলেন বিএনপি নেতা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় থানার ওসি, ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে। তার একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার রাতে চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আজিজনগর চেয়ারম্যান লেক এলাকায় আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন এনামুল হক। সেখানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন তিনি।

বক্তব্যে এনামুল হক বলেন, “চকরিয়া থানা সবকিছু দেবে না, চকরিয়া থানা থেকে সবকিছু আমাদের আদায় করতে হবে। আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি।”

তিনি আরও বলেন, “ওসি তুই যদি আর কথা না শুনিস, তাহলে রাতে গাট্টি গোল করে রাখতে হবে।” একইভাবে ইউএনও অফিসের কর্মকর্তাদের উদ্দেশেও তিনি বলেন, “আমাদের কথা না শুনলে গাট্টি বেঁধে রাখার চেষ্টা করো।”

বিএনপির এ নেতা আরও বলেন, “বড় বড় কর্মকর্তা যারা আছে, তাদের আলটিমেটাম দেবেন। ১৫ দিনের মধ্যে কাজ না করলে মসজিদ থেকে খাটিয়া এনে শুইয়ে দেওয়া হবে। এরপর হয় আমিরাবাদ, না হয় কক্সবাজার পাঠিয়ে দেওয়া হবে।

তবে বক্তব্যের এক পর্যায়ে অবৈধভাবে মাছের ঘেরে না যাওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। পাশাপাশি বৈধ কাজের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি, পৌরসভা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন কাউন্সিলর, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আবুল হাসেমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন এনামুল হক। তিনি বলেন, “আমাদের এলাকা হোম মিনিস্টারের এলাকা। জনগণই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। কোনো বৈধ কাজ যদি প্রশাসন না করে দেয়, সেই ক্ষোভ থেকেই এমন কথা বলেছি।

আরও পড়ুন

শ্রীপুরে কভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে রিকশা চালক নিহত

এর আগে জাতীয় নির্বাচনের আগে দেওয়া এক বক্তব্যে এনামুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন, “কিছুদিনের জন্য আমাদের লোভ সামলাতে হবে। আমরা কিছুদিন দখলবাজি, চাঁদাবাজি, বালুমহাল দখল করবো না।”

তবে এ প্রসঙ্গে তিনি দাবি করেন, “আমি কখনো চাঁদাবাজি বা দখলবাজির পক্ষে ছিলাম না। সারাজীবন এর বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।

ভোরের আকাশ/এনউব

শেয়ার করুন: