শিরোনাম
চিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

নাগেশ্বরীতে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে ঘরে তোলার উপযোগী আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ৪৮শতক জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ২৮ অক্টোবর নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছে । ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পানাকুড়ি চিলারডোবা গ্রামে। ভুক্তভোগী পরিবারের সদস্য সামিতন বেগম ও নুরজাহান খাতুনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাদের আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এতে তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

আরও পড়ুন

মেহেরপুরে হ্যাকার চক্রের ফাঁদে বয়স্ক প্রতিবন্ধী ওবিধবা ভাতাভোগীরা

এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা । এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: