শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

চুয়াডাঙ্গায় ২৭ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান

জীবননগর,চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূর্ববর্তী সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধানের বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ এবং প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী প্রদান করা হয়।

চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্‌ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের মোট ২৭ জন সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

এ ছাড়া অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

তিনি আরও বলেন, থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সব ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে। সব ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: