কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ পালন

কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনাতনে জাতীয় কবি কাজী নজরুল বর্ষ -২০২৬-২৭ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে " প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন, সংগীত, নৃত্য, আবৃতি, অভিনয় অনুষ্ঠিত হয়। ৫ টি বিষয়ে ১০ গ্রুপে তিনজন করে পুরস্কৃত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, আই সি টি অফিসার প্রস্ফুট মন্ডল একাডেমিক সুপারভাইজার এম শারাফাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, সহকারী শিক্ষা অফিসার মোঃ তাসকির হোসেন, কালিয়া শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক পুলোক কুমার ঘোষ, হরিদাস বর্মন পূর্ব কালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাইদ আলী, পূর্ব কালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক" শাখা থেকে পূরবী মন্ডল (১ ম শ্রেণী) চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, অক্ষর সাহা (১ ম শ্রেণী) আবৃত্তি করে ৩ য় এবং অনিন্দিতা রায় মেঘা " খ- বিভাগ" থেকে নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করে।
ভোরের আকাশ/ এনউব