শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কৃষকদের জন্য হাবিপ্রবির বিনামূল্যে পশু চিকিৎসা সেবা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের কাহারোল উপজেলায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে স্থানীয় কৃষকদের গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে বিভিন্ন ওষুধ ও টিকা দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল ইসলাম। সঞ্চালনা করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. খালেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা। ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরাও ক্যাম্পে অংশ নিয়ে চিকিৎসাসেবা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষের সঙ্গে কাজ করার সুযোগ তুলনামূলক কম পাওয়া যায়। তাই এ ধরনের আয়োজন একটি মহতী উদ্যোগ। গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

তিনি বলেন, এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাদের পালিত প্রাণীর বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবে। একই সঙ্গে মাঠপর্যায়ে নতুন নতুন রোগ সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ তৈরি হবে।

উপাচার্য আরও বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সহায়তা হচ্ছে। গবাদিপশু পালনে যেকোনো সমস্যায় কৃষকদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

সিলগালা ভেঙে গোপনে দেহ ব্যবসা, অতঃপর...

তিনি জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে, সম্ভব হলে প্রতি মাসেই এ ধরনের কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

ক্যাম্প সূত্রে জানা গেছে, এদিন স্থানীয় কৃষকদের ৪০০টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাঁস-মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়। কৃষকদের প্রাণিসম্পদ পালন ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

ভোরের আকাশ/জেআ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)

শেয়ার করুন: