শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ। 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়াদাবাদ এলাকায় একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আখাউড়া উপজেলার ধরখার পূর্বপাড়ার মো. ডালিম (৪৮) ও সদর উপজেলার আহরন্দ গ্রামের হানিফ (৪৬)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, এটি তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের একটি অংশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়াপুলিশমাদক

শেয়ার করুন: