শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার আকর্ষনীয় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজারো নারী-পুরুষ ভিড় জমান।শনিবার বিকেলে নারীদের অংশগ্রহণে এ বাইচ প্রতিযোগিতায় মোট ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশ  নেন।

নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাসহ গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি স্বাস্থ্য বিষয়ক ড.এসএম জিয়াউদ্দিন হায়দার।এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির  সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট  নেওয়াজ হালিমা আরলি, সংসদ সদস্য মাহমুদা হাবিবা,বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মোঃ গনী উল আজম,নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস, অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

নারী নৌকা বাইচ প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয় স্থান,রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান এবং মালিয়াটের  চম্পা গোস্বামীর নৌকা চতুর্থস্থান অর্জন করে।সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: