শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহততেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহততেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তা

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা করা হয়।

এরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মাঠে নামার প্রসঙ্গ উল্লেখ ছিল।

আরও পড়ুন

নিজ বাড়ির দরজার সামনে মিলল প্রবাসীর মরদেহ

বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে তার পরিবারের সম্পৃক্ততার কথাও বলা হয়। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। মামলাটি এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

ভোরের আকাশ/ইউএম
 

গ্রেপ্তারচট্টগ্রাম

শেয়ার করুন: