শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

৪ আসামির ১৪ বছর করে কারাদণ্ড

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবির মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি মুক্তিপণের টাকা দিতে পারেনি।

পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটি রাইসুল হুদাকে চিনতে পারে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন।

এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচার চলাকালে বাদী, ভুক্তভোগী শিশু, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত দুই আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: