শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

শেরপুরে বৃষ্টিতে মাঠে নুয়ে পড়েছে সোনালি ধান, দাম নিয়ে শঙ্কা কৃষকদের

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বগুড়ার শেরপুর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে পাকা আমন ধান নুয়ে পড়েছে মাটিতে। আর মাত্র কয়েক দিন পরই কাস্তে হাতেসোনালি ধান ঘরে তোলার কথা ছিল কৃষকদের। চোখেমুখে ছিল নবান্নের আনন্দ আর নতুন ফসল ঘরে তোলার স্বপ্ন। কিন্তুপ্রকৃতির বিরূপ আচরণে মুহূর্তেই ম্লান হয়ে গেছে সেই আনন্দ। শুক্রবার ও শনিবারের টানা ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে উপজেলারবিভিন্ন এলাকার পাকা আমন ধান হেলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে সোনালি ধানের শিষগুলো কাদামাটি ও বৃষ্টির পানিতে মিশে মাটিতে শুয়ে আছে।অনেক কৃষক ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সেসব ধানও ভিজে একাকার হয়ে গেছে। বিশেষকরে নিচু জমিতে পানি জমে থাকায় ধান পচে যাওয়া, চিটা হওয়া এবং শিষে অঙ্কুরোদগমের আশঙ্কা দেখা দিয়েছে। এতে আমনধানের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে সার, কীটনাশক ও সেচসহ বিভিন্ন কৃষি উপকরণের বাড়তি খরচবহন করে ভালো ফলনের আশা করেছিলেন তারা। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ধানমাটিতে নুয়ে পড়ায় তাদের সেই স্বপ্নে ভাটা পড়েছে। অনেকেই এখন উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন।

উপজেলার কাফুরা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ওছিহ উদ্দিন বলেন, “ধার-দেনা করে ১০ বিঘা জমিতে ধান রোপণ করেছিলাম। বৃষ্টিরকারণে ফসল এখনো ঘরে তুলতে পারিনি। এই জমির ফসল দিয়েই আমার সংসার চলে। এখন কীভাবে সেই ক্ষতি পুষিয়ে নেব, তা বুঝতে পারছি না।”

শুভগাছা গ্রামের কৃষক মো. মশিকুল বলেন, “আমি তিন বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। এখন সব ধান পানিতে ভিজেআছে। এভাবে পানিতে পড়ে থাকলে ভালো ধান ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

কৃষি বিশেষজ্ঞদের মতে, পাকা বা আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়লে এবং দীর্ঘ সময় পানিতে ভিজে থাকলে ধানের গুণগত মাননষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া ও অতিরিক্ত আর্দ্রতার কারণে ধানের শিষে অঙ্কুরোদগম, পচন এবং চিটাহওয়ার ঝুঁকি বাড়ে। পাশাপাশি ইঁদুর ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যেতে পারে। ফলে উৎপাদিত ধানের বাজারমূল্যকমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন ও জরিমানা

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুর উপজেলায় মোট ২২ হাজার ৩৯০ হেক্টর জমিতে রোপা আমনেরআবাদ হয়েছে। এর মধ্যে বৃষ্টিপাতের কারণে প্রায় ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে শেরপুর উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার জানান, বৃষ্টির কারণে আমন ধানের  ক্ষতি হয়েছে। তবে এর মূলপ্রভাব পড়তে পারে ধানের গুণগত মানের উপর।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: