জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিজয় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বিজয় মিছিল শুরু হলে বিএনপির নেতাকর্মীরা এনসিপি ও পাটোয়ারীকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বুধবার (৫ আগষ্ট ) সন্ধ্যায় শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিজয় মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এ সময় 'বেয়াদব পাটোয়ারী, এবার খাবি জুতার বাড়ি, 'এনসিপির পাটোয়ারী, এবার খাবি ঝাড়ুর বাড়ি' এবং ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের এমপি এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ ও বিজয় মিছিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ভোরের আকাশ/রই