শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

সাদাপাথরে ঘুরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৃত মাইনুল ইসলাম রিফাত (২১)।
মৃত মাইনুল ইসলাম রিফাত (২১)।

ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুদের সঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত রিফাত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৩ পুলিশ

মৃতের বন্ধু সাব্বির রহমান জানান, ৪ বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রে পৌঁছে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর অন্যরা মাইনুলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর পাশ থেকে মাইনুলের মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, 'সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'

ভোরের আকাশ/ইউএম

কলেজছাত্রের মৃত্যু

শেয়ার করুন: