শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

তিনদিন পর সেন্টমার্টিনে পুনরায় জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে তিনদিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ (রোববার, ২২ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ১ হাজার ৮৭০ জন পর্যটক ছিলেন।

বিকেল ৪টার দিকে আটকে পড়া প্রায় ৮০০ পর্যটকসহ জাহাজগুলো কক্সবাজারের পথে ফিরতি যাত্রা করেছে। এর আগে ট্রলারে করে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে গতকাল শনিবার টেকনাফ হয়ে নিজেদের গন্তব্যে ফিরে যান প্রায় ৭ শতাধিক পর্যটক।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। ফলে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েন।

আরও পড়ুন

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বাসসকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার ৭ শতাধিক পর্যটক ১৬টি ট্রলারে করে টেকনাফ হয়ে ফিরে গেছেন এবং বাকি ৮ শতাধিক পর্যটক আজ জাহাজে করে কক্সবাজার রওনা হয়েছেন।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় রোববার সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগর পথে জাহাজ চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।’

ভোরের আকাশ

শেয়ার করুন: