শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় শিক্ষার্থীবাহি বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

প্রাণ হারালেন এক শিক্ষিকা ও অপর শিক্ষিকার স্বামী দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন। কক্সবাজার যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ২ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৫০) ও সাখাওয়াত হোসেন (৫৫)।

শিক্ষা সফরের আনন্দ নিয়ে কক্সবাজারের পথে যাত্রা শুরু করেছিলেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। কিন্তু সাতকানিয়ায় পৌঁছাতেই মুহূর্তে সেই আনন্দ রূপ নেয় শোক আর কান্নায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন

ইউনিয়ন পর্যায়ে বাড়ছে নারী গ্রাম পুলিশের সংখ্যা

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একটি আনন্দময় শিক্ষা সফর শেষ হলো স্বজন হারানোর বেদনায়।

ভোরের আকাশ/ইউএম
 

বাস দুর্ঘটনাসাতকানিয়া

শেয়ার করুন: