গাইবান্ধায় বাসচাপায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দ্রুতগামী বাসচাপায আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।
বুধবার (২৭মে) সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের মনসুর আলী গাছুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালিয়ায় মহাসড়ক পারাপারের সময় রংপুর মুখী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী কোচ তাকে চাপা দিলে আব্দুল হামিদ ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘাতকটি বাসটি আটক করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ