শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় গ্রামীণ সংস্কৃতির উৎসবে জমে উঠল ঈদ পুনর্মিলনী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঈদের আনন্দ তখনও পুরোপুরি ফুরিয়ে যায়নি। গ্রামের বাতাসে তখনও লেগে আছে উৎসবের রেশ। আর সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম পাটোয়ারীপাড়া কৃষি কলেজ মাঠে বসেছিল এক ব্যতিক্রমী মিলনমেলা। সকাল থেকে রাত পর্যন্ত হাসি, উল্লাস, খেলাধুলা, করতালি আর মানুষের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (৩১ মে) দুপুরে মনিরাম শান্তিরক্ষা যুব এন্ড ক্রীড়া উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী, আজীবন সদস্য সম্মাননা, গুণীজন সংবর্ধনা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ ও প্রবীণরা।

সকাল গড়ানোর আগেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ মাঠে জড়ো হতে শুরু করেন। কেউ মোটরসাইকেলে, কেউ অটোরিকশায়, আবার কেউ পরিবার নিয়ে হেঁটেই চলে আসেন অনুষ্ঠানে।

দুপুরের আগেই মাঠজুড়ে নেমে আসে মানুষের ঢল। মাঠের চারপাশে বসে ছোট ছোট দোকান। কোথাও চটপটি, কোথাও ঝালমুড়ি, কোথাও আখের রস কিংবা ভাজাপোড়ার দোকানে ছিল উপচেপড়া ভিড়। শিশুদের হাতে রঙিন বেলুন, তরুণদের হাতে মোবাইল ফোন আর প্রবীণদের মুখে পুরনো দিনের গল্প মিলিয়ে পুরো পরিবেশ যেন হয়ে ওঠে গ্রামবাংলার চিরচেনা উৎসবের এক জীবন্ত প্রতিচ্ছবি।

কোরআন তেলাওয়াত ও অতিথিদের আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর শুরু হয় গ্রামীণ খেলাধুলা। প্রথমেই হাঁস খেলা। প্রতিযোগীরা দৌড়ে হাঁস ধরার চেষ্টা করছেন, আর পিচ্ছিল হাঁস বারবার ফসকে যাচ্ছে হাত থেকে। সেই দৃশ্য দেখে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে হাসির রোল। এরপর চোখ বেঁধে হাঁড়ি ভাঙা খেলায় অংশ নেন তরুণরা। একেকজনের লাঠি গিয়ে পড়ছে ভিন্নদিকে, আর দর্শকরা চিৎকার-করতালিতে উৎসাহ দিচ্ছেন প্রতিযোগীদের।

মোরগ লড়াই, হাডুডু ও বিভিন্ন দলীয় খেলায় বাড়তে থাকে উত্তেজনা। দুই দলের সমর্থকদের চিৎকারে সরগরম হয়ে ওঠে মাঠ। শিশুদের জন্য ছিল বুদ্ধিপরিচয় প্রতিযোগিতা ও নানা বিনোদনমূলক আয়োজন। নারীদের জন্য আয়োজন করা হয় বালিশ খেলা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। প্রথমে কিছুটা সংকোচ থাকলেও পরে হাসি-আনন্দে অংশ নেন নারীরাও। তাদের উচ্ছ্বাসে আরও প্রাণ ফিরে পায় পুরো অনুষ্ঠান।

বিশেষ আকর্ষণ হিসেবে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণদের জন্য রাখা হয় নিশ্চিত পুরস্কারভিত্তিক কুইজ প্রতিযোগিতা। সাদা চুলের প্রবীণরা যখন মঞ্চে দাঁড়িয়ে উত্তর দিচ্ছিলেন, তখন দর্শকদের চোখে-মুখে ফুটে ওঠে এক অন্যরকম আবেগ। অনেকে বলেন, এমন আয়োজন এখন গ্রামাঞ্চলে খুব কমই দেখা যায়।

আরও পড়ুন

সন্ত্রাসীদের সব ঘাঁটি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ। খেলা ঘিরে মাঠজুড়ে তৈরি হয় ছোটখাটো স্টেডিয়ামের আবহ। স্লোগান, হাসি-ঠাট্টা, খুনসুটি আর উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠেন দর্শকরাও। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের কোলাকুলিতে ফুটে ওঠে সম্প্রীতির চিত্র।

বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরাম শান্তিরক্ষা যুব এন্ড ক্রীড়া উন্নয়ন ক্লাবের সভাপতি মো. মাসুদ পারভেজ পাটোয়ারী।

ভোরের আকাশ/এসএইচ 

গাইবান্ধা

শেয়ার করুন: