শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে চাঁদাবাজি মামলার আসামি আজমলকে গ্রেফতারের দাবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিলেটের গোয়াইনঘাট থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলার প্রধান আসামি আজমল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে নৌকা শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নৌক শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য ও ব্যবসায়ী কামাল উদ্দিন।  বক্তব্য দেন শ্রমিকনেতা কালু মিয়া, জিয়া উদ্দিন, রফিক মিয়া ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আজমল হোসেন নদীপথে নৌযান আটকিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে।  সম্প্রতি গোয়াইন নদীতে দুই শতাধিক বালুবাহী নৌকা আটকে রাখার ঘটনায় গত ৭ জুলাই গোয়াইনঘাট থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-১৩) তাকে প্রধান আসামি করা হয়।

বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ভুয়া সমন্বয়ক আজমল গ্রেফতার না হলে পুরো গোয়াইনঘাট অচল করে দেওয়া হবে।  

এদিকে, আজমল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

ভোরের আকাশ/জাআ

চাঁদাবাজিগোয়াইনঘাটগ্রেফতার

শেয়ার করুন: