শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কর্মদক্ষতা নিয়ে বিমান মন্ত্রীর অসন্তোষ

চার দিনের মাথায় নির্বাহী প্রকৌশলী বদলী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও মানিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা  কমিটির উপদেষ্টা আফরোজা খানম রিতার অসন্তোষ প্রকাশের ৪ দিনের মাথায় মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী  মো. আব্দুল আজিজ খানকে পার্বত্য জেলা খাগড়াছড়ি পৌরসভায় বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-৩ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোঃ সগীর হোসেন স্বাক্ষরিত বদলির আদেশ অনুযায়ী, বর্তমানে মানিকগঞ্জ পৌরসভায় কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খানকে খাগড়াছড়ি পৌরসভায় এবং খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে মানিকগঞ্জ পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বদলিকৃত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আগামী ২৮ জুনের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৯ জুন থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এর আগে গত রবিবার (১৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খানের কর্মদক্ষতা ও মনোভাব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।

সভায় মন্ত্রী বলেন, “আপনাকে নিয়ে আগাতে পারবো না। আপনার যে কথাবার্তা, আপনার যে মেন্টালিটি, আপনি এই মানিকগঞ্জের জন্য কিছুই করতে পারবেন না। আপনি যে নেগেটিভ মাইন্ডে শুরু করেছেন; এই নেগেটিভ মাইন্ডের লোকদের কখনও পজিটিভ করা যায় না। সুতরাং এই বিষয়ে আমার অ্যাকশন নিতে হবে।”

মন্ত্রী আরও বলেন, নেগেটিভ মানসিকতার এমন কর্মকর্তাকে   সঙ্গে নিয়ে মানিকগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব নয়।

 বিমান মন্ত্রী নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খানকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জনগণের টাকায় বেতন পান। অথচ জনগণের জন্য কাজ করবেন না, এটা মানিকগঞ্জবাসি কেউ মেনে নেবে না। বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে কাজ করাই এই সরকারের প্রধান লক্ষ্য। 

 উল্লেখ্য, মানিকগঞ্জ পৌরসভার উন্নয়ন প্রকল্প গুলো যথা সময়ে বাস্তবায়িত না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে পৌরবাসী।  বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও  

মানিকগঞ্জ পৌরসভার অব্যবস্থাপনা দূর করা সম্ভব হয়নি। প্রধান সড়ক সহ সবগুলি সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় নির্বাহী প্রকৌশলীর উপর বিক্ষুব্ধ হয়ে পড়েছে পৌরবাসী। তারা এ বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করার পর 

আরও পড়ুন

২৩ বছরেও শেষ হয়নি কায়েতপাড়া-নগরপাড়া সেতু

বিমান মন্ত্রী নির্বাহী প্রকৌশলীকে দ্রুত উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়নের তাগিদ দেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/ র.ই


 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীআফরোজা খানম রিতা

শেয়ার করুন: