নবনির্বাচিত সাধারণ সম্পাদককে কুষ্টিয়া জেলা ও দায়রা জজের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান ও কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক ফজলুর রহমান। এই গৌরবোজ্জ্বল বিজয়ে তাকে সংবর্ধনা জানিয়েছে কুষ্টিয়া জেলা বিচার বিভাগীয় পরিবার।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের চেম্বারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুষ্টিয়ার মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির।
সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেনঅনুষ্ঠানে আরও উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান:জেলা জজের নাজির মিজানুর রহমানচিফ জুডিসিয়ালের নাজির নুরুল ইসলামকুষ্টিয়া বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম বেগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুর রহমান বিচার বিভাগীয় কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের পক্ষ থেকে সর্বদা কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনে ৩১৭ ভোট পেয়ে বিজয়ীগত ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাজধানী ঢাকার আইডিইবি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যানুযায়ী, ভোটগ্রহণ ও গণনা শেষে প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে কুষ্টিয়া জেলার শিলাইদহ ইউনিয়নের কৃতি সন্তান ফজলুর রহমান সাধারণ সম্পাদক পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার এই বিজয়ের খবর কুষ্টিয়ায় পৌঁছালে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বিভিন্ন মহল থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
ভোরের আকাশ/এম