অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর ) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্যতুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. রুকনুজ্জামান,অষ্টগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. আব্দুল হালিম, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম, সিনিঃ যুগ্ম সাধারন সম্পাদক নিজামুল হক নজরুল, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো.আলী রহমান খান, অষ্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগর,সহ-সভাপতি অজিত দত্ত প্রমুখ।
ভোরের আকাশ/রই