বাসাইলে জাতীয় যুব দিবসে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

'দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণের আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাসাইল মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন যুব সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
ভোরের আকাশ/ এনউব