শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ময়মনসিংহে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎ময়মনসিংহের ভালুকায় বাকিতে চুল কাটতে না দেওয়া ও চাঁদা বা নেশার টাকা না পেয়ে সেলুন ব্যবসায়ী রবীন্দ্র চন্দ্র ঋষি (৪৩) হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎এ ঘটনার পর থেকে জেলার সেলুন ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
‎
‎রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সেলুন শ্রমিক কল্যাণ সংস্থা ও ফাউন্ডেশনের এ কর্মসূচি পালিত হয়। জেলার বিভিন্ন উপজেলার সেলুন দোকান মালিক ও কর্মচারীরা এতে অংশ নেন।
‎
‎​মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর ২৬ইং ময়মনসিংহের ভালুকায় বাকিতে চুল কাটতে অস্বীকার করায় বখাটের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন সেলুন ব্যবসায়ী রবীন্দ্র চন্দ্র ঋষি। আমরা পৈশাচিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
‎
‎হত্যাকাণ্ডের পর থেকে সাধারণ নরসুন্দর ও সেলুন ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন তারা।
‎
‎​বাংলাদেশ নরসুন্দর কল্যাণ কেন্দ্রীয় সমিতির কোষাধক্ষ শ্রী সঞ্জয় চন্দ্র শীলের সভাপতিত্বে ও পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট লিটন কুমার শীল, নোয়াখালী সেলুন কল্যাণ সংস্থার সভাপতি জগদীশ চন্দ্র শীল, সেক্রেটারি সুমন দাস, অর্থ সম্পাদক বিজয় এবং বাংলাদেশ সেলুন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি সঞ্জু দাস। এ সময় জেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক সেলুন মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

আরও পড়ুন

রায়গঞ্জে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন: