মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী ও সাবেক সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আমির আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা ফকির দ্বিন মোহাম্মদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেওয়া হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
ভোরের আকাশ/ এনউব