শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে পিয়ার আলী কলেজ এলাকা থেকে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ডাকাতি করতে একদল দুষ্কৃতিকারী প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এক রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল। সে এই অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো। বিভিন্ন অপকর্মের জন্য সে ভাড়া দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য দেয়নি, তাকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো, কিভাবে অস্ত্র নিয়ে আসতো এবং কি কাজে ব্যবহার করত।

গ্রেফতার আকাশ মূলত এখানে ভাঙারীর ব্যবসা করে। ওই ব্যবসার আড়ালে সে এই অস্ত্রগুলো ভাড়া দিত। আমরা অভিযান চালিয়ে তার ভাঙ্গারি দোকানের কর্নারের একটি ড্রামের নিচ থেকে অস্ত্র লোডের অবস্থায় এমোনেশনসহ পাই।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজানায় তার নামে একটি অস্ত্র ও হত্যা মামলা ছিল, বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। পরবর্তীতে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এবং যাচাই বাছাই করে বিস্তারিত জানা যাবে। 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/মো.আ.
 

 

গাজীপুরআটক

শেয়ার করুন: