শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) রাতে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবির আহমেদ জেলার লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন।

নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খবির আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, খবির আহমেদের স্ত্রী রেহানা বেগমও একই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪/৫ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এসময় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

এক পর্যায়ে তার রক্তের প্ল্যাটিলেট কমতে থাকায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এদিকে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় তার প্রথম নামাজে জানাজা নবাব ফয়জুন্নেছার ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । দ্বিতীয় জানাজা বাদ জোহর ওই শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে অনুষ্ঠান শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

আরও পড়ুন

মেডিয়েশন এর মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব : মঞ্জু

নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খবির আহমেদের মৃত্যুতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/রই


 

মো. কামাল হোসেন হেলাল

শেয়ার করুন: