শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
৭ নভেম্বরের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : ডা. শাহাদাত
৭ নভেম্বরের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : ডা. শাহাদাত

জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এদিন সিপাহি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে এ দিনের চেতনা ধারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সাহসী ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। স্বাধীনতার পক্ষে তাঁর অবস্থান এবং নেতৃত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সিপাহি-জনতা তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করে। ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপচেষ্টা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

চসিক প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় নিজের জীবনের ঝুঁকি এবং সম্ভাব্য পরিণতির কথা জেনেও তিনি পিছপা হননি। 

স্বাধীনতাকামী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সাহসী সিদ্ধান্ত জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করা জরুরি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে কিশোর ও তরুণদের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ।

এ ছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মো. খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম ও আনোয়ার হোসেন লিপুসহ চসিকের বিভিন্ন বিভাগের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, শাখাপ্রধান, বিএনপি ও সিবিএ নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: