যমুনায় ফিরছে যৌবন, বাড়ছে পানির প্রবাহ

বর্ষা মৌসুমের শুরুতেই যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিপাত এবং উজানের ঢলে নদীর পানি বাড়ায় যমুনা আবারও প্রাণ ফিরে পাচ্ছে।
সোমবার (২ জুন) দুপুরে তোলা ছবিতে দেখা যায়, যমুনার বুকে পানির প্রবাহ আগের তুলনায় অনেকটা বেড়েছে এবং নদী তার স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে।
স্থানীয়দের মতে, কয়েক সপ্তাহ আগেও নদীর অনেক অংশে চর জেগে উঠেছিল। তবে বর্তমানে পানি বাড়তে থাকায় নৌযান চলাচল সহজ হচ্ছে এবং নদীকেন্দ্রিক কর্মকাণ্ডেও গতি ফিরছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বর্ষা মৌসুমে উজান থেকে আরও পানি নামার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দিনগুলোতে যমুনার পানি আরও বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমানে নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীপাড়ের বাসিন্দারা বলছেন, যমুনার এই প্রাণচাঞ্চল্য প্রকৃতিতে যেমন নতুন সৌন্দর্য যোগ করেছে, তেমনি কৃষি ও নৌ-যোগাযোগেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ভোরের আকাশ/ র.ই