শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

লকডাউন পরবর্তী স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, বেড়েছে নিরাপত্তা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লকডাউন পরবর্তী সময়ে গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই জেলা শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং খুলতে শুরুকরেছে দোকানপাট ও মার্কেট।

রোববার থেকে শহর ঘুরে দেখা যায়, অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল ও কলেজসহ সব ধরনের প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই খোলা রয়েছে। পাশাপাশি ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কেও যান চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে।

​শহরে ট্রাফিক পুলিশের কার্যক্রম চলমান রয়েছে এবং রাস্তাঘাটে অল্প সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে। তবে সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

​এদিকে জনজীবনে স্বস্তি ফিরলেও জেলা শহরে দিন দিন ব্যাপক আকারে বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন করায় সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। ​এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল সন্ধ্যায় আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

শিবগঞ্জে দোকানের শার্টারে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

এ নিয়ে জেলায় মোট বিজিবি সদস্য মোতায়েন করা হলো ৫৫ প্লাটুন। এছাড়া আনসার ব্যাটালিয়ন আগের ৮ প্লাটুন এবং গতকাল সন্ধ্যায় আরো ৭ প্লাটুন এ নিয়ে মোট ১৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত জেলা শহরে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়টি থাকলেও মাঠে তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: