শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ঘর বিধ্বস্ত, তিন মাসের শিশুর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ঘর বিধ্বস্ত, তিন মাসের শিশুর মৃত্যু
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ঘর বিধ্বস্ত, তিন মাসের শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর দুমড়ে-মুচড়ে যাওয়ায়। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা মাত্র তিন মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার প্রায় ৫০০ গজ পশ্চিমে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৯১৮০ ঢাকা উত্তরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মো. মোহন (২২)-এর বাড়িতে ধাক্কা দেয়। এতে বাড়ির একটি শয়নকক্ষ দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘরের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।পরে শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। চালক এবং ট্রাক পুলিশ হেফাজতে আছে পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: