শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভান্ডারিয়ায় দোয়া মাহফিল

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) মাগরিববাদ উপজেলার ধাওয়া বাজারে ৫নং ধাওয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের যৌথ আয়োজনে এ বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধাওয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি কাজী আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধাওয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রশিদ খান।

ধাওয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জামাল হায়দার, যুবদল নেতা শফিকুল ইসলাম সজল মৃধা, রনি সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাসেল হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট ভাণ্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. মাসুম বিল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ধাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা ও প্রার্থনা।

অনুষ্ঠানে দেশের সকল মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে সবাইকে নিয়মিত দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

খালেদা জিয়াভান্ডারিয়া

শেয়ার করুন: