শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে- বিমান মন্ত্রী

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে। কিন্তু বিদ্যুৎ প্লান্ট কিভাবে চলবে তার কোন পরিকল্পনা করেনি, তাহলে ভবিষ্যতে কিভাবে চলবে।

তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন  সরকারও বিদ্যুৎ নিয়ে একটা  কাজও করেনি। যেটা দিয়ে গ্যাস তৈরি হয়, সেটার একটা মেশিন নষ্ট হয়েছিল, সেটাও মেরামত করেনি, যে কারনে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে বিধায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হচ্ছে। একটি দেশ নতুন করে গড়তে , রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের একটু সময় দিতে হবে।

বিমান মন্ত্রী আরো বলেন, আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের সারের সমস্যা আছে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে সারের ব্যবস্থা করে দিবো, এ মাস থেকেই সারের ডিলার দেওয়া হবে। টিসিবির ডিলার দেওয়া হবে। যাতে করে আগের কোন লোক, কোন ফ্যাসিবাদরা আমাদের নিয়ে খেলা করতে না পারে।

আরও পড়ুন

কাপাসিয়া জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন।  

জনসভায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ অন্যান্যরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: