শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

সুন্দরবনের বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চাল, তেল, সিগারেট, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।

সংবাদ সম্মেলনে ওসি জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল গতকাল বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জর্ডানের

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই বস্তা (৫০ কেজি) চাল, ৪৮টি স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

ওসি মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: