শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়ানগরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। ‎

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাষ্টার হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ. জলিল এবং সিনিয়র সহ-আহবায়ক মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ বয়াতি)।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।
‎
‎তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।

ভোরের আকাশ/জাআ

সদস্য সংগ্রহনাজিরপুরউদ্বোধন

শেয়ার করুন: