শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী, ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানকালে দেখা যায়, "পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরি" নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন কেমিক্যাল, রঙ, সেকারিন ইত্যাদি দ্বারা আইসক্রিম প্রস্তুত করছিল।  তারা অন্য নাম-ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল।  আইসক্রিম তৈরির প্রক্রিয়া অস্বাস্থ্যকর ছিল।  

এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার টাকা) আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং যাবতীয় সংশোধনীর জন্য ৭ দিন সময় প্রদান করা হয়।  প্রতিষ্ঠানটিকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।  অভিযানে সহযোগীতা করেন- কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এসএম শাহীন এবং ১৫ আনসার ব্যাটলিয়নের সদস্যগণ।  জনস্বার্থে এ সকল কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকার কথা জানানো হয়।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াআইসক্রিমজরিমানা

শেয়ার করুন: